পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ বস্ত্র ও পোশাক শিল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্যাকেজ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এছাড়াও, এই শিল্পক্ষেত্রের রপ্তানি সংক্রান্ত কাজকর্মকে উৎসাহদানের ব্যবস্থাও রয়েছে এই প্যাকেজটির মধ্যে।
পরবর্তী তিন বছরে বস্ত্র ও পোশাক শিল্পে ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্যে সরকার যে সংস্কারমূলক কাজকর্মের কথা ঘোষণা করে তারই প্রেক্ষিতে এই প্যাকেজ অনুমোদনের প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই প্যাকেজটিতে রয়েছে শ্রম-বান্ধব এমন কিছু ব্যবস্থা যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট শিল্পের অর্থনীতিকে আরও চাঙ্গা করে তুলতে এবং রপ্তানিমূলক কাজকর্মকে উৎসাহদানের ক্ষেত্রেও এক কার্যকর ভূমিকা পালন করবে অনুমোদিত এই বিশেষ প্যাকেজটি। সরকারের এই সিদ্ধান্তের ফলে রপ্তানির মাত্রা বৃদ্ধি পাবে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের মতো এবং আগামী তিন বছরে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৭৪ হাজার কোটি টাকায়।
বস্ত্র ও পোশাক শিল্পে কাজের যে নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে তাতে বিশেষভাবে উপকৃত হবেন মহিলারা। কারণ, এই শিল্পটির সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৭০ শতাংশের মতো মহিলা কর্মী। সুতরাং, নারীর ক্ষমতায়নের মধ্য দিয়ে সামাজিক পরিবর্তন তথা রূপান্তরের লক্ষ্য পূরণও সম্ভব হয়ে উঠবে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে। কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পের সংস্কার, অতিরিক্ত কাজের সময় অর্থাৎ ওভারটাইমের সীমা বেঁধে দেওয়া, নির্দিষ্ট মেয়াদে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, আয়কর আইনের ৮০জেজেএএ ধারায় আয়কর সংক্রান্ত সুযোগ-সুবিধা সহ বেশ কিছু কল্যাণমূলক কর্মসূচির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এই বিশেষ প্যাকেজটিতে।
PG/SKD/DM/S
Special package approved by the Cabinet today pertaining to textile & apparel sector will boost youth employment, manufacturing & exports.
— Narendra Modi (@narendramodi) June 22, 2016
Farmers have a very strong link with the textile sector. The package will further lead to value addition of agro products & help farmers.
— Narendra Modi (@narendramodi) June 22, 2016
The package is labour friendly & women will greatly benefit from it. It is a step for #TransformingIndia. https://t.co/rGF9BClFEw
— Narendra Modi (@narendramodi) June 22, 2016