Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বস্ত্র শিল্পকে আরও বেশি বৃত্তাকার (circular) ও প্রতিযোগিতামূলক করে তোলার উদ্যোগ নিয়ে লেখা একটি নিবন্ধ শেয়ার করলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৯ সেপ্টেম্বর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী গিরিরাজ সিং-এর লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। এই নিবন্ধে বস্ত্র পুনর্ব্যবহার (টেক্সটাইল রিসাইক্লিং), পরিচ্ছন্ন উৎপাদন পদ্ধতি এবং পরিবেশ-বান্ধব প্রযুক্তির মতো উদ্যোগগুলি কীভাবে বস্ত্র শিল্পকে আরও বেশি বৃত্তাকার ও প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়তা করছে, তা তুলে ধরা হয়েছে। শ্রী মোদী বলেন যে, স্থায়িত্ব বা টেকসই ব্যবস্থা দীর্ঘদিন ধরেই ভারতের জীবনদর্শন ও মূল্যবোধের অবিচ্ছেদ্য অংশ । আর বর্তমানে তা আমাদের বস্ত্র ক্ষেত্রের ভবিষ্যৎকে গড়ে তুলছে।

প্রধানমন্ত্রী ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে বলেন :

“দীর্ঘদিন ধরেই ভারতের জীবনদর্শন ও মূল্যবোধের অবিচ্ছেদ্য অংশ হলো স্থায়িত্ব। বর্তমানে তা আমাদের বস্ত্র ক্ষেত্রের ভবিষ্যৎকে গড়ে তুলছে।

এই নিবন্ধে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @girirajsinghbjp বস্ত্র পুনর্ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন এবং পরিবেশ-বান্ধব প্রযুক্তির মতো উদ্যোগগুলি কীভাবে বস্ত্র শিল্পকে আরও বেশি বৃত্তাকার ও প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়তা করছে তা তুলে ধরেছেন।”

 

SC/PM/AS