পিএমইন্ডিয়া
শান্তির উদ্দেশ্যেবহির্মহাকাশের অনুসন্ধান ও ব্যবহারের ক্ষেত্রে ভারত ও ভিয়েতনাম পরস্পরের সঙ্গেসহযোগিতা করে যাবে।
বুধবার এই মর্মে স্বাক্ষরিতএক কাঠামোগত চুক্তি সম্পর্কে অবহিত করা হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকেকেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক চলাকালীন। উল্লেখ্য, এই কাঠামোগত চুক্তিটি দু’দেশেরমধ্যে স্বাক্ষরিত হয় গত বছর ৩ সেপ্টেম্বর তারিখে।
মহাকাশ বিজ্ঞান,ভূ-পৃষ্ঠ সম্পর্কে দূরসংবেদী ব্যবস্থা সহ বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগ,উপগ্রহ মারফৎ যোগাযোগ এবং উপগ্রহ-ভিত্তিক অনুসন্ধান, মহাকাশ বিজ্ঞান ও বিভিন্নগ্রহ সম্পর্কে তথ্য আহরণ ও অনুসন্ধান, মহাকাশ যান, মহাকাশ ব্যবস্থা এবং ভূ-পৃষ্ঠেরবৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে জ্ঞান ও তার প্রয়োগ এবং ব্যবহারিক ক্ষেত্রে মহাকাশপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে দু’দেশের মধ্যে উৎসাহ, আগ্রহ ও সহযোগিতার বাতাবরণ গড়েতোলার লক্ষ্যে এই কাঠামোগত চুক্তিটিকে সম্পাদন করা হয়েছে। এর আওতায় সমগ্রমানবজাতির কল্যাণে মহাকাশ প্রযুক্তির প্রয়োগ এবং যৌথ উদ্যোগে তার ব্যবস্থাপনারলক্ষ্যে কাজ করে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতাবদ্ধ হবে ভারত ও ভিয়েতনাম – এই দুটি দেশ।
এছাড়াও, ভূ-পৃষ্ঠেরসঙ্গে দূরসংবেদী পদ্ধতিতে যোগাযোগ, নতুন নতুন গবেষণা প্রচেষ্টা ও তার ব্যবহারিকসম্ভাবনা, উপগ্রহ যোগাযোগ, উপগ্রহের মাধ্যমে অনুসন্ধান, মহাকাশ বিজ্ঞান এবং বহির্মহাকাশসম্পর্কে অনুসন্ধানের এক প্রসারিত জগতের উন্মোচনে বিশেষ সাহায্য করবে দু’দেশেরমধ্যে স্বাক্ষরিত এই কাঠামোগত চুক্তিটি।
PG/SKD/DM/…