Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বাংলাদেশে নির্বাচনে জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তারেক রহমানকে টেলিফোন করে বাংলাদেশের নির্বাচনে বিপুল জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন:

“তারেক রহমানের সঙ্গে কথা বলে ভালো লাগছে। বাংলাদেশে নির্বাচনে অসাধারণ জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি।

বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে তাঁর প্রয়াসের প্রতি আমার শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি।

গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, আমি আমাদের উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।

@trahmanbnp”

 

SC/SD/SKD