Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বাণিজ্যিক আদালত, বাণিজ্যিকবিভাগ এবং হাইকোর্টের বাণিজ্যিক বিভাগ (সংশোধন) বিল, ২০১৮-এর অনুমোদন কেন্দ্রীয়মন্ত্রীসভায়   


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিরপৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বাণিজ্যিক আদালত, বাণিজ্যিক বিভাগ এবং হাইকোর্টেরবাণিজ্যিক আপিল বিভাগ (সংশোধিত) বিল, ২০১৮ সংসদে উত্থাপনের জন্য অনুমোদন দিয়েছে|  

বিলে নিম্নলিখিত বিষয়গুলো অর্জনেরব্যবস্থা করা হয়েছে:    

*বিলে বাণিজ্যিক বিরোধেরনির্দিষ্ট মূল্যমানকে বর্তমানের এক কোটি টাকা থেকে কমিয়ে তিন লক্ষ টাকা করা হয়েছে|তাই যুক্তিসঙ্গত মুল্যমানের ব্যবসায়িক বিরোধের মিমাংসা বাণিজ্যিক আদালতের দ্বারাকরা যেতে পারে| এতে কম মূল্যমানের ব্যবসায়িক বিরোধের সমাধানে নেওয়া সময়কে (বর্তমানে১৪৪৫ দিন) কম করা যাবে এবং বাণিজ্য সহজতার ক্ষেত্রে ভারতের রেঙ্কিং-কে আরও উন্নতকরা যাবে|      

*সংশোধনে এমন অঞ্চলগুলোতেজেলা বিচারপতি পর্যায়ে বাণিজ্যিক আদালত স্থাপনের ব্যবস্থা করা হয়েছে, যেখানেসংলিষ্ট হাইকোর্টে সাধারণ মূল সিভিল বিচার ব্যবস্থা রয়েছে, যেমন চেন্নাই, দিল্লি,কলকাতা, মুম্বাই এবং হিমাচলপ্রদেশ রাজ্য| এইসব অঞ্চলে রাজ্য সরকার বিজ্ঞপ্তিরমাধ্যমে জেলা স্তর পর্যায়ে নির্ণয় দেওয়ার বাণিজ্যিক বিরোধের আর্থিক মূল্যনির্দিষ্ট করতে পারে, যা তিন লক্ষ টাকার কম হবে না এবং জেলা আদালতের আর্থিকসম্পর্কিত অধিক্ষেত্রের বেশি হবে না| 

 

*যে ধরনের মামলায় দ্রুত, অন্তর্বর্তী সহায়তা নিয়ে ভাবাহয়নি, সেখানে প্রাক-প্রতিষ্ঠান মধ্যস্থতা প্রক্রিয়া শুরু করে সংলিষ্ট পক্ষকে আইনিসেবা কর্তৃপক্ষ আইন, ১৯৮৭-এর অন্তর্গত গঠিত কর্তৃপক্ষের মাধ্যমে আদালতেরঅধিক্ষেত্রের বাইরে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির সুযোগ পাওয়া যাবে| এতে বাণিজ্যিকবিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা পুনর্বহাল করার ক্ষেত্রে সহায়তাহবে|  

*নতুন অনুচ্ছেদ ২১ (এ) যুক্ত করার ফলে কেন্দ্রীয় সরকারপি.আই.এম.-এর জন্য নিয়ম ও পদ্ধতি তৈরি করতে পারবে|  

*সংশোধনকে প্রত্যাশিত প্রভাব দেওয়া, যাতে আইনেরবর্তমান বিধান অনুসারে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির বর্তমান বিচার বিভাগীয় মঞ্চেরকর্তৃপক্ষের অধিক্ষেত্রে কোনো বাধা তৈরি না হয়|    

দ্রুত গতিতে বেড়ে চলা আর্থিকঅগ্রগতির সঙ্গে বাণিজ্যিক ততপরতাও বৃদ্ধি পাচ্ছে| এর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রেবাণিজ্যিক বিরোধও বৃদ্ধি পাচ্ছে| প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফ.ডি.আই.) এবং বিদেশথেকে বাণিজ্যিক লেনদেনের বৃদ্ধির ফলে বাণিজ্যিক বিরোধের সংখ্যা বিশেষভাবে বৃদ্ধিপেয়েছে|   

বাণিজ্যিক বিরোধের মামলারদ্রুত নিষ্পত্তির জন্য, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে ভারতীয় আইনপ্রণালীর স্বাধীন ও সংবেদনশীল ইতিবাচক ভূমিকা তুলে ধরার জন্য বাণিজ্যিক আদালত,বাণিজ্যিক বিভাগ এবং  হাইকোর্টের বাণিজ্যিক আপিল বিভাগ আইন, ২০১৫ আনা হয়েছিল এবং সমস্তক্ষেত্রের জেলা স্তরে বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছিল| শুধুমাত্র সেইসবক্ষেত্রকে বাদ দেওয়া হয়েছিল, যেখানে হাইকোর্টের কাছে মূল সাধারণ সিভিল বিচারব্যবস্থা ছিল|  

বাণিজ্য সহজতা হচ্ছে বিশ্বব্যাংকের এক সূচক, যার সঙ্গে অন্যান্য বিষয় ছাড়াও কোনো দেশের বিরোধ নিষ্পত্তিরপরিবেশের বিষয়টিও সংযুক্ত রয়েছে, যা কোনো বিনিয়োগকারীকে বাণিজ্য স্থাপন ও পরিচালনারবিষয় স্থির করার ক্ষেত্রে সহায়তা করে| বিশ্ব ব্যাঙ্ক গোষ্ঠী এই সূচক তৈরি করেছেএবং ২০০২ সাল থেকে পৃথিবীর প্রায় সব দেশকেই মূল্যায়ন করেছে| বাণিজ্য সহজতার উচ্চরেঙ্কিং-এর অর্থ হচ্ছে বাণিজ্য শুরু করার ও একে পরিচালনা করার সঠিক পরিবেশেরসহায়ক| ২০১৭ সালের ৩১ অক্টোবর বিশ্ব ব্যাংক ২০১৮ সালের জন্য  ‘ বাণিজ্যসহজতার ’  রেঙ্কিং-এর প্রতিবেদন প্রকাশ করেছে|যেখানে ভারত দশটি উন্নয়নশীল দেশের একটি হিসেবে উঠে এসেছে এবং প্রথমবারের মতো ভারত৩০ স্থান এগিয়ে এসে ১৯০ টি দেশের মধ্যে ১০০ তম স্থানে চলে এসেছে| এর মাধ্যমে এটাইপ্রমাণিত হয় যে, ভারত  ‘ বাণিজ্যসহজতার ’  সমস্ত ক্ষেত্রের নিয়ন্ত্রকপরিকাঠামোতে সর্বশ্রেষ্ট পদ্ধতি গ্রহণ করে চলেছে|  

A.D.