Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বাণিজ্যিক আদালত সম্পর্কিত সংশোধিত বিলে মন্ত্রিসভার সম্মতি


বাণিজ্যিক আদালত, বাণিজ্যিক ডিভিশন এবং বাণিজ্যিক বিচার সম্পর্কিত বিল সংশোধনের বিষয়টি কর্মপরবর্তী পর্যায়ে অনুমোদন লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এই বিল সংশোধনের ফলে ডিভিশন বেঞ্চের ওপর চাপ অনেকটাই কমে যাবে। সংসদের চলতি অধিবেশনেই সম্ভবত সংশোধনের বিষয়গুলি পেশ করা হবে। সংশোধিত বিলটি আইনে পরিণত হলে হাইকোর্টের আওতায় সংশ্লিষ্ট যে সমস্ত মামলার শুনানী হয় তার অনেকগুলিই চলে যাবে উচ্চ আদালতের বাণিজ্যিক ডিভিশনের আওতায়।

SSS/SKD/DM/