পিএমইন্ডিয়া
বাণিজ্যিকজাহাজ চলাচলের ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে এ বছর এপ্রিল মাসে ভারত ওসাইপ্রাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটিকে আজ কর্মপরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয়মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভারবৈঠকে প্রস্তাবটি সম্পর্কে আলোচনা ও বিবেচনার পর তাতে সম্মতিদানের এই সিদ্ধান্তগ্রহণ করা হয়।
স্বাক্ষরিতএই চুক্তির আওতায় দু’দেশের নৌ-বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলিকে পারস্পরিকসহযোগিতা প্রসারের মধ্য দিয়ে দূর করা সম্ভব হবে। ভারত ও সাইপ্রাস ছাড়াও তৃতীয়দেশগুলির সঙ্গে এর ফলে পণ্য পরিবহণের কাজ বিশেষভাবে উৎসাহিত হবে বলে মনে করাহচ্ছে।
ভারতও সাইপ্রাসের মধ্যে এই মউ স্বাক্ষরের ফলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগসম্প্রসারিত হবে, অন্যদিকে তেমনই কাজের শর্তাবলীও আরও উন্নত হবে বলে আশা করাহচ্ছে। এছাড়াও, পরস্পরের দেশে কর্মরত নাবিকদের কল্যাণও তাতে সুনিশ্চিত হবে।
PG/SKD/DM/