Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বাবা বান্দা সিং বাহাদুরজির ৩০০তম শহীদ দিবস স্মরণে নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী


আগামী রবিবার বাবা বান্দা সিং বাহাদুরজির ৩০০তম শহীদ দিবস স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এই উপলক্ষে বাবা বান্দা সিং বাহাদুরজির ওপর একটি স্মারক গ্রন্থও প্রকাশ করবেন তিনি।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শ্রী প্রকাশ সিং বাদলও। বাবা বান্দা সিং বাহাদুরজির ওপর সম্প্রতি প্রকাশিত একটি স্মারক মুদ্রা উপহার দেওয়া হবে প্রধানমন্ত্রী এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে।

এই উপলক্ষে আয়োজিত এক সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গানে ও কবিতায় শ্রদ্ধা জানানো হবে বাবা বান্দা সিং বাহাদুরজিকে।

PG/SKD/DM