পিএমইন্ডিয়া
স্বরাষ্ট্র মন্ত্রকের চিহ্নিত বাম উগ্রপন্থা প্রভাবিত ১০টি রাজ্যের ৯৬ জেলায় মোবাইল পরিষেবা ব্যবস্থা গড়ে তোলায় কেন্দ্রীয় মন্ত্রীসভা সায় দিয়েছে। প্রধান মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবারে (২৩ শে মে) অনুষ্ঠিত সভায় ৭৩৩০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প রূপায়নের দ্বিতীয় পর্যায়ের চিহ্নিত ৪০৭২ টি এলাকায় মোবাইল টাওয়ার বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।সেই তালিকায় পশ্চিমবঙ্গের ৫ টি জেলায় অবস্থিত ২০৭টি অঞ্চলেরও উল্লেখ রয়েছে।অন্য রাজ্যগুলির মধ্যে রয়েছে অন্ধ্র প্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা ও উত্তর প্রদেশ।ঝাড়খন্ডের ২১ টি জেলায় ১০৫৪টি এলাকায় ও ছত্তিশগড়ের ১৬ টি জেলার ১০২৮ টা এলাকায় টাওয়ার বসবে।
এই মোবাইল নেটওয়ার্ক সেই সব এলাকায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা ব্যবহার করবেন। এছাড়া, এখন পর্যন্ত মোবাইল সংযোগের বাইরে থাকা সেইসব এলাকার সাধারণ মানুষও মোবাইল পরিষেবার সুবিধা পাবেন যা ঐ অঞ্চলের অর্থনৈতিক কাজকর্মেও উন্নতি ঘটাবে। ডিজিট্যাল মোবাইল সংযোগের সুযোগ সেইসব পিছিয়ে থাকা ও বাম উগ্রপন্থায় জর্জরিত অঞ্চলে ই-শাসনের কর্মসূচি রূপায়নেও গতি আনবে।
ইতিপূর্বে, বাম উগ্রপন্থা প্রভাবিত অঞ্চলে মোবাইল সংযোগ প্রদান প্রকল্পের প্রথম পর্যায়ে ৪০৮০ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয়ে ২৩৩৫ টি টু-জি টাওয়ার বসানো হয়েছে। এইবার ৮০৭২ টি টু-জি ও ফোর-জি টাওয়ার বসানো হবে।
****
CG/SC