পিএমইন্ডিয়া
বারাণসীর জাতীয় বীজ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে (এনএসআরটিসি)দক্ষিণ এশীয় আঞ্চলিক কেন্দ্রের(আইএসএআরসি)আন্তর্জাতিক ধান ও চাল গবেষণা সংস্থা (আইআরআরআই) স্থাপনের প্রস্তাবেসম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেঅনুষ্ঠিত মন্ত্রিসভার আজকের বৈঠকে এ সম্পর্কিত একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্ত্রিসভারকাছে পেশ করা প্রস্তাবে বারাণসীতে একটি অত্যাধুনিক গবেষণাগারের সুযোগগুলিধান ওচালের মূল্য সংযোজন সম্পর্কিত উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার কথা বলা হয় যাতে পূর্বভারতে ধান ও চাল গবেষণা সংক্রান্ত এটিই হবে প্রথম আন্তর্জাতিক মানের একটিপ্রতিষ্ঠান। সংশ্লিষ্ট অঞ্চলে ধানের উৎপাদন নিরন্তর রাখার কাজেও বিশেষ ভূমিকাথাকবে এই সংস্থাটির। পূর্ব ভারতে খাদ্যোৎপাদন এবং দক্ষতা বিকাশের ক্ষেত্রে এইকেন্দ্রটি বিশেষ পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে বলে মনে করাহচ্ছে।
PG/SKD/DM/