Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিএসএনএল পেনশন গ্রহীতাদের পেনশন সংশোধনের প্রস্তাব অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে


মঙ্গলবার এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিএসএনএল-এর অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও পারিবারিক পেনশন সংশোধনের প্রস্তাবটি অনুমোদন করা হয়। এর ফলে, ২০১৩-র ১০ জুনের আগে যে সমস্ত বিএসএনএল কর্মী অবসর গ্রহণ করেছেন, তাঁদের মূল বেতন/পেনশনের সঙ্গে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা/মহার্ঘ ত্রাণ সহায়তা যুক্ত করা হবে। সরকারি এই অনুমোদনের ফলে বিএসএনএল কর্মীদের পেনশনের ক্ষেত্রে যে বৈষম্য ছিল তা দূর করা সম্ভব হবে।

PG/SKD/DM/S