পিএমইন্ডিয়া
মঙ্গলবার এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিএসএনএল-এর অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও পারিবারিক পেনশন সংশোধনের প্রস্তাবটি অনুমোদন করা হয়। এর ফলে, ২০১৩-র ১০ জুনের আগে যে সমস্ত বিএসএনএল কর্মী অবসর গ্রহণ করেছেন, তাঁদের মূল বেতন/পেনশনের সঙ্গে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা/মহার্ঘ ত্রাণ সহায়তা যুক্ত করা হবে। সরকারি এই অনুমোদনের ফলে বিএসএনএল কর্মীদের পেনশনের ক্ষেত্রে যে বৈষম্য ছিল তা দূর করা সম্ভব হবে।
PG/SKD/DM/S