পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিচারকদের জন্যপরিকাঠামো উন্নয়নের কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত প্রকল্পগুলি, দ্বাদশ পঞ্চবার্ষিকীযোজনার সময়কালের পরেও অর্থাৎ, ১.৪.২০১৭ থেকে ৩১.৩.২০২০ পর্যন্ত রূপায়ণ অব্যাহতরাখার সিদ্ধান্ত অনুমোদন করেছে। বিচার প্রদান ও আইনগত সংস্কার বিষয়ে জাতীয় মিশনেরমাধ্যমে মিশন-এর ধাঁচে এই প্রকল্পটি রূপায়ণ করা হবে। এর জন্য ৩৩২০ কোটি টাকাআনুমানিক বরাদ্দ ধরা হয়েছে।
মন্ত্রিসভা বিচারবিভাগের সঙ্গে অনলাইন নজরদারিব্যবস্থা গড়ে তোলারও এক সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর ফলে, আদালতের হলঘর এবংনির্মীয়মান আবাসস্থল গড়ে তোলার কাজের অগ্রগতি বিষয়ে তথ্য সংগ্রহ করার সুবিধা হবে।এছাড়া, ভবিষ্যতে সারা দেশ জুড়ে এই ধরনের প্রকল্প রূপায়ণ বিষয়েও তথ্য এর মাধ্যমেসংগ্রহ করা সম্ভব হবে।
প্রকল্পের সুবিধা :
এই প্রকল্প রূপায়ণের ফলে সারা দেশের বিভিন্নহাইকোর্টের বিচারপতি/জেলা এবং নিম্ন আদালতের বিচারকদের জন্য উপযুক্ত সংখ্যায়আদালতের হলঘর এবং বাসস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে। জেলা ছাড়াও, মহকুমা, তালুক,তহশিল, গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম পর্যায় পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। এর ফলে,সারা দেশে বিচারকদের কাজকর্মের উন্নয়ন সম্ভব হবে এবং প্রত্যেক নাগরিকের জন্যসুবিচারের ব্যবস্থা গড়ে তোলা যাবে।
আর্থিক সহায়তা :
রাজ্য সরকারগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলেরপ্রশাসনকে আদালতের হলঘর এবং নিম্ন আদালতগুলির বিচারকদের জন্য বাসস্থানের ব্যবস্থাসংক্রান্ত পরিকাঠামো উন্নয়নের কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারআর্থিক সহায়তা দিয়ে থাকে। এই কর্মসূচিতে উত্তর-পূর্ব এবং হিমালয় সংলগ্ন রাজ্যগুলিবাদে অন্যান্য রাজ্যের জন্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে ৬০ : ৪০ অনুপাতে ব্যয় ভাগাভাগি করা হবে। উত্তর-পূর্বএবং হিমালয় সংলগ্ন রাজ্যগুলির জন্য এই অনুপাত হবে ৯০ : ১০ এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্যকেন্দ্রীয় সরকার ১০০ শতাংশ ব্যয় বহন করবে। এই প্রকল্প রূপায়ণের ফলে সারা দেশেরজেলা এবং নিম্ন আদালতগুলিতে বিচারকদের জন্য ৩০০০ আদালত হল এবং ১,৮০০ বাসস্থাননির্মাণের কাজটি সম্পূর্ণ করা সম্ভব হবে।
প্রকল্পের ওপর নজরদারি :
বিচার বিভাগের পক্ষ থেকে অনলাইনে প্রকল্পের ওপরনজরদারি, কাজের অগ্রগতি এবং দেখভাল সংক্রান্ত তথ্য সংগ্রহ করার জন্য একটি ব্যবস্থাগড়ে তোলা হবে। নজরদারি সংক্রান্ত কমিটি বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব এবং পূর্তবিভাগের আধিকারিকদের সঙ্গে দ্রুত কর্মসম্পাদন এবং যথাযথভাবে নির্মাণের কাজ করারজন্য নিয়মিত বৈঠক করবে। এছাড়া, কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ রাজ্য সরকারগুলি যাতেপূর্ত বিভাগকে অবিলম্বে প্রদান করে, সে বিষয়েও নজরদারি চালানো হবে।
পটভূমিকা :
১৯৯৩-৯৪ বর্ষ থেকে বিচারকদের জন্য পরিকাঠামোগতসুবিধা গড়ে তোলার কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত এই প্রকল্পটি রূপায়ণ করা হচ্ছে। এর জন্যকেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারগুলিকে আরও বেশি করে সহায়সম্পদ দিয়ে সাহায্য করবে।জেলা এবং নিম্ন আদালতগুলির বিচারবিভাগীয় আধিকারিক এবং বিচারকদের জন্য আদালত, হলঘরএবং বাসস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে পরিচালিত প্রকল্পের আওতায় রাজ্য সরকার এবংকেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে কেন্দ্রীয় সহায়তা দেওয়া হয়ে থাকে।
PG/PB/DM/
Cabinet approves Rs 3,320 cr plan to boost judicial infrastructure. https://t.co/G8puncR4x3
— PMO India (@PMOIndia) November 17, 2017
via NMApp pic.twitter.com/abUsyqvHHw