Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিচারসংক্রান্ত সহযোগিতারক্ষেত্রে ভারত ও জিম্বাবুয়ের মধ্যে মউ-এর অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রীসভায়


প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার বিচারসংক্রান্তসহযোগিতার ক্ষেত্রে ভারত ও জিম্বাবুয়ের মধ্যে সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষরেরঅনুমোদন দিল|

সাম্প্রতিক বছরগুলোতে ভারত ওজিম্বাবুয়ের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক ইতিবাচক দিক দিয়েবৃদ্ধি পেয়েছে| বিচারসংক্রান্ত ক্ষেত্রে সহযোগিতার এই চুক্তি স্বাক্ষর হলে দুইদেশের মধ্যেকার সুসম্পর্ক আরও উন্নত হবে এবং বিচারসংক্রান্ত সংস্কারের ক্ষেত্রে একনতুন মাত্রা যোগ করবে|

***

PG/A.D.