Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিচার-ব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা ও বিশ্বাসের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী

বিচার-ব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা ও বিশ্বাসের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী


দেশের বিচার-ব্যবস্থায় সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস যে অপরিসীম সে কথা রবিবার, নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতিদের এক যৌথ সম্মেলনে তুলে ধরলেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

সম্মেলনে ভারতের প্রধান বিচারপতির ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে প্রধান বিচারপতির উদ্বেগের কারণ তিনি অনুধাবন করতে পেরেছেন। আগামীদিনে দেশের বিভিন্ন আদালতে ঝুলে থাকা মামলাগুলি সম্পর্কে চিন্তাভাবনা করে আশু সমাধানসূত্র বের করার উপায় অনুসন্ধানে সরকার ও বিচারবিভাগ একযোগে কাজ করে যাবে বলে তিনি আশা করেন।

উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতি তাঁর ভাষণে দেশের বিভিন্ন আদালতে নিষ্পত্তি না হওয়া প্রচুর মামলা এখনও পড়ে আছে বলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

দেশের অপ্রচলিত আইনগুলিকে বাতিল করতে তাঁর সরকার যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সে কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে।

PG/SKD/DM/S