Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত-রাশিয়া সহযোগিতা : আলোচনা কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে


২০১৬-র অক্টোবরে ভারত ও রাশিয়ার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত যে মউটি স্বাক্ষরিত হয়েছিল, সে সম্পর্কে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিশদভাবে অবহিত করা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে।বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী স্বয়ং।

মউ স্বাক্ষরের লক্ষ্য ও উদ্দেশ্য হল, দুটি দেশের বিজ্ঞান প্রতিষ্ঠান এবংবিজ্ঞানীদের মধ্যে যৌথ বৈজ্ঞানিক অনুসন্ধান ও গবেষণার বিষয়গুলিকে উৎসাহদান করা।স্বাক্ষরিত মউ-এর আওতায় দুটি দেশই বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আয়োজিত বিভিন্নসম্মেলন, প্রদর্শনী, সেমিনার এবং অন্যান্য অনুষ্ঠান সম্পর্কে একে অপরকে অবহিতকরবে। যৌথ উদ্যোগে যে সমস্ত গবেষণা ও অনুসন্ধানের কাজ চালানো হবে তাতে বৈজ্ঞানিকপ্রকল্প গড়ে তোলার কাজে পরস্পরকে সাহায্য ও সহযোগিতা করাও এই মউ স্বাক্ষরের অন্যতমউদ্দেশ্য । দু’দেশের বিজ্ঞানীদের মধ্যে সরাসরি সংযোগ ও যোগাযোগ গড়ে তুলতে যৌথ প্রচেষ্টা ওউদ্যোগে সেমিনার, সম্মেলন এবং গোল টেবিল বৈঠকের আয়োজন করবে ভারত ও রাশিয়া।দু’দেশের বিজ্ঞানী, বিজ্ঞান বিশেষজ্ঞ এবং বিজ্ঞান প্রতিষ্ঠানগুলির স্থাপনা ওসেগুলির মধ্যে যোগাযোগের সেতুবন্ধন গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করবে এই দুটি দেশ।বিজ্ঞানকে জনপ্রিয় করে তুলতে যৌথ উদ্যোগে পরিচালিত বিভিন্ন বৈজ্ঞানিক প্রচেষ্টাসম্পর্কে সংবাদমাধ্যমে প্রচারেরও আয়োজন করা হবে দু’দেশের পক্ষ থেকেই । এছাড়া, শিল্পক্ষেত্রগুলির সহযোগিতায়আন্তঃপ্রতিষ্ঠান বৈজ্ঞানিক পরিবেশ গড়ে তোলাও স্বাক্ষরিত মউটির অন্যতম উল্লেখযোগ্যবিষয়।

ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত মউটি কার্যকর থাকছে পরবর্তী পাঁচ বছরেরজন্য। তবে, দু’দেশের সম্মতি সাপেক্ষে তার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো যেতে পারে বলেস্বাক্ষরিত মউটিতে ঘোষণা করা হয়েছে।

PG/SKD/DM/…