পিএমইন্ডিয়া
নয়া দিল্লি: ১৬ নভেম্বর: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার বিজ্ঞান,প্রযুক্তি, কৃষি ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক সুবিধার জন্য বিজ্ঞান ও প্রযুক্তিগতসহযোগিতায় ভারতীয় জাতীয় বিজ্ঞান আকাদেমি (আই.এন.এস.এ.) ও বেলারুশের জাতীয় বিজ্ঞানআকাদেমির (এন.এ.এস.বি.) মধ্যেকার চুক্তি নিয়ে অবহিত করা হয়|
গত ১২ সেপ্টেম্বর (২০১৭) বেলারুশের রাষ্ট্রপতিশ্রী আলেকজান্ডার লুকাশেঙ্কোর ভারত সফরের সময় নয়া দিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিতহয়েছিল|
এই চুক্তি মূলত ভারত ও বেলারুশের বিশ্বমানেরপ্রযুক্তিগুলো চিহ্নিত করা, নির্ধারণ করা এবং বাণিজ্যিকরণের জন্যই করা হয়েছে| এইচুক্তি গবেষণা ও প্রযুক্তির আদান-প্রদান, দুই পক্ষের বিশেষজ্ঞদের আসা-যাওয়া, যৌথকর্মশালা ইত্যাদির মাধ্যমে দুই দেশের প্রতিষ্ঠানগুলোকে সহায়তার মধ্য দিয়েবৈজ্ঞানিক ও আর্থিক অগ্রগতি সূচিত করবে|
PG/A.D.