Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিদেশি বিনিয়োগকারীদের শর্ত সাপেক্ষে এদেশেপিআরএস মর্যাদাদানের সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার


বিদেশি বিনিয়োগকারীদের এ দেশে স্থায়ী বসবাসের মর্যাদাদান (পিআরএস)সম্পর্কিত একটি সিদ্ধান্ত আজ গ্রহণ করা হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতিরশর্ত পূরণ সাপেক্ষে এই সিদ্ধান্তটি কার্যকর করা হবে। শর্তাবলীর বিষয়গুলি সময়ান্তরেস্থির করা হয় সরকারের পক্ষ থেকে।

এই কর্মসূচিটি রূপায়িত হলে ভারতে বিদেশি বিনিয়োগেরক্ষেত্রটি বিশেষভাবে উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে, ‘মেক ইন ইন্ডিয়া’কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রেও যুক্ত হবে আরেকটি নতুন মাত্রা। কর্মসূচির আওতায়বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ী বসবাসের মর্যাদা দেওয়ার জন্য বিশেষ কয়েকটি সংস্থানরাখা হবে ভিসা ম্যানুয়ালের মধ্যে। বিদেশি বিনিয়োগকারীদের এ ধরনের মর্যাদা দেওয়াহবে ১০ বছরের জন্য। এই সময়কালে তাঁরা যতবার ইচ্ছা এ দেশে আসতে পারেন। সংশ্লিষ্টবিদেশি বিনিয়োগকারী সম্পর্কে বিরূপ কোন প্রতিক্রিয়ার ঘটনা প্রমাণিত না হলে এইমেয়াদ নির্দিষ্ট সময়কালের শেষে আরও ১০ বছরের জন্য বৃদ্ধির কথা বিবেচনা করা যেতেপারে। এই বিশেষ সুযোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিদেশি বিনিয়োগকারীদের অবশ্যই ১৮মাসের মধ্যে ন্যূনতম ১০ কোটি টাকা অথবা ৩৬ মাসের মধ্যে কমপক্ষে ২৫ কোটি টাকা এদেশে বিনিয়োগ করতে হবে। এছাড়াও, এই বিনিয়োগের ফলে প্রত্যেক অর্থ বছরে অন্তত ২০ জনবসবাসকারী ভারতীয়র কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া চাই। স্থায়ী বসবাসের মর্যাদাগ্রহণ করার পর বিদেশি বিনিয়োগকারীদের স্বামী বা স্ত্রী এবং পরিবারে তাঁদের ওপরনির্ভরশীল ব্যক্তিরা এ দেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারবেন বেসরকারিক্ষেত্রগুলিতে। এছাড়াও, এ দেশে পঠনপাঠনের সুযোগও গ্রহণ করতে পারবেন তাঁরা।

PG/SKD/DM/