Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের সহায়তার লক্ষ্যে ভারতীয় সম্প্রদায় সম্পর্কিত কল্যাণ তহবিলের নীতি-নির্দেশিকা সংশোধনের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বুধবার ভারতীয় সম্প্রদায়ের কল্যাণ সম্পর্কিত তহবিলের নীতি-নির্দেশিকা সংশোধনের প্রস্তাবটিতে অনুমোদন দেওয়া হয়।

এইতহবিল গঠন করা হয় ২০০৯ সালে। তহবিল গঠনের লক্ষ্য হল বিদেশে বসবাসকারী ভারতীয়নাগরিকদের বিপাক-বিপর্যয়ে এবং আপৎকালীন পরিস্থিতিতে সাহায্য ও সহায়তা যোগানো।সংশোধিতনীতি-নির্দেশিকার আওতায় বিদেশের ভারতীয় নাগরিকদের কল্যাণমূলক ব্যবস্থাগুলিকে আরওসম্প্রসারিত করা হবে। বিপন্ন ও বিপদগ্রস্ত বিদেশের ভারতীয় সম্প্রদায়কে সহায়তাদানএবং সমষ্টি কল্যাণ সম্পর্কিত কর্মপ্রচেষ্টার প্রসার সহ বিভিন্ন ক্ষেত্রে এইতহবিলের সাহায্যে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে সংশ্লিষ্ট পরিবারগুলির কাছে। বিদেশেভারতীয় নাগরিকরা সহায়তা প্রার্থনার জন্য ভারতীয় দূতাবাসগুলিরমাধ্যমে আবেদন পেশকরতে পারবেন।

বিদেশেবিপদের মুহূর্তে ভারতীয় নাগরিকদের সাহায্য করা ছাড়াও লিবিয়া, ইরাক, ইয়েমেন, দক্ষিণসুদান সহ বিভিন্ন রাষ্ট্রে সংঘাত চলাকালীন ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসা হয়আপৎকালীন পরিস্থিতিতে। ত্রাণ ও উদ্ধারের ক্ষেত্রে ভারতের তৎপরতার বিষয়টি ইতিমধ্যেইপ্রশংসা লাভ করেছে আন্তর্জাতিক মহলের। শুধু তাই নয়, যে সমস্ত দেশান্তরী ভারতীয়শ্রমিক রুজি-রোজগারের আশায় বিদেশে পাড়ি দিয়েছেন, তাঁদের মধ্যেও আস্থা ও নিরাপত্তাবোধ অনেকটাই বৃদ্ধি পেয়েছে ভারত সরকারের এই বিশেষ উদ্যোগের ফলে।

PG/SKD/DM/…