Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিদেশে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের জন্য দরপত্র জমা দেওয়া ভারতীয় সংস্থাগুলিকে সহায়তা – বিশেষ সুবিধাজনক হারে অর্থ যোগানের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


যে সমস্ত ভারতীয় কোম্পানি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের জন্য বিদেশে দরপত্র পাঠাবে তাদের সুবিধাজনক হারে আর্থিক সহায়তাদানের লক্ষ্যে আজ একটি কর্মসূচি অনুমোদন লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এক্সিম ব্যাঙ্কের পক্ষ থেকে ঐ সমস্ত ভারতীয় কোম্পানিকে সুবিধাজনক হারে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সরকারি এই অনুমোদনের ফলে বিদেশের বড় বড় পরিকাঠামো প্রকল্পে অংশগ্রহণের ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলি বিশেষভাবে উৎসাহিত হবে। এই আর্থিক সহায়তা ফেরত দেওয়া তথা ঋণ পরিশোধের ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করবে সংশ্লিষ্ট দেশগুলির সরকার।

ভারতে বর্তমানে বেশ কিছু বড় ধরণের প্রকল্প নির্মাণ সংস্থা রয়েছে যেগুলি পরিকাঠামো সংক্রান্ত সুযোগ-সুবিধা গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ জ্ঞান ও পারদর্শিতার নজির রেখেছে। কিন্তু অন্যান্য দেশের বরাত পাওয়ার ক্ষেত্রে এতদিন তাদের মূল প্রতিবন্ধকতা ছিল আর্থিক যোগানের সীমাবদ্ধতা। সরকারি এই অনুমোদনের ফলে এ ধরণের প্রতিবন্ধকতা ভারতীয় সংস্থাগুলি কাটিয়ে উঠতে পারবে বলে আশা করা হচ্ছে।

PG/SKD/DM/s