পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২৯ মে, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, বিনয়, ক্ষমা এবং মহৎ আচরণই হ’ল মানুষের ব্যক্তিত্বের প্রকৃত অলঙ্কার। তিনি বলেন যে, এই সব গুণাবলীর মাধ্যমেই দেশের মানুষ ‘বিকশিত ভারত’-এর সংকল্পের বাস্তবায়নে নিরন্তর কাজ করে চলেছেন।
প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন –
“तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता।
भवन्ति सम्पदं दैवीमभिजातस्य भारत।।”
সুভাষিতমটি এই বার্তা দেয় যে, দীপ্তি, ক্ষমা, অটল সাহস, আচরণের শুচিতা, দেশের প্রতি আন্তরিক নিষ্ঠা এবং অহঙ্কারমুক্ত বিনম্র ব্যক্তিত্ব – এই সমস্ত গুণাবলীকেই ঐশ্বরিক গুণাবলীসম্পন্ন ব্যক্তির বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা হয়।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন,
“নম্রতা, ক্ষমা ও সদাচরণই মানুষের প্রকৃত অলঙ্কার। এই গুণাবলী নিয়ে আজকের নাগরিকেরা এক উন্নত ভারত গড়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন।
“तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता।
भवन्ति सम्पदं दैवीमभिजातस्य भारत।।”
SC/MP/SB
विनम्रता, क्षमाशीलता और उत्तम आचरण ही व्यक्तित्व के सच्चे आभूषण हैं। इन गुणों के साथ ही आज देशवासी विकसित भारत के संकल्प की सिद्धि में निरंतर जुटे हैं।
— Narendra Modi (@narendramodi) May 29, 2026
तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता।
भवन्ति सम्पदं दैवीमभिजातस्य भारत।। pic.twitter.com/5JuC5ITZAu