পিএমইন্ডিয়া
[
0KB ]
নয়াদিল্লি, ২ এপ্রিল, ২০১৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, সরকারের সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁদের দপ্তরের কাজকর্ম নিয়ে আলোচনা করেন। নতুন দিল্লির ৭ রেসকোর্সের লনে এক আলাপচারিতায় প্রধানমন্ত্রী উপস্থিত সচিবদের কাজকর্মের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, গত এক বছরে সচিবরা, তাঁদের সংশ্লিষ্ট বিভাগে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। বিশেষত, কয়লা ব্লকের বন্টন প্রক্রিয়া এবং প্রধানমন্ত্রী জন ধন যোজনার সাফল্যের জন্য সংশ্লিষ্ট বিভাগের সচিবদের প্রধানমন্ত্রী ভূয়ষী প্রশংসা করেন। নিজেদের মধ্যে নিয়মিত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য প্রধানমন্ত্রী উপস্থিত সচিবদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সচিবদের নিজেদের মধ্যে যেন তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে কোনো ফাঁক না থাকে। প্রধানমন্ত্রী আরও জানান, নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়িত করার ক্ষেত্রে সরকারি অফিসারদের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানগারিয়া, ক্যাবিনেট সচিব অজিত শেঠ, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রধান সচিব নীপেন্দ্র মিশ্র এই বৈঠকে উপস্থিত ছিলেন।