পিএমইন্ডিয়া
নতুন দিল্লি ১২ জুন ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, ১২ বছরেরও বেশি সময় ধরে সমস্ত ক্ষেত্রে মহিলা চালিত উন্নয়নের আরও প্রসার ঘটাতে সরকার কাজ করছে। আর্থিক অন্তর্ভুক্তিকরণ থেকে শুরু করে উদ্যোগ, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, স্যানিটেশন, আবাসন, খেলাধুলা, বিজ্ঞান ও পরিচালন ক্ষেত্রে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শ্রী মোদী বলেন যে, সরকারের এই প্রচেষ্টার মূলে রয়েছে মর্যাদা, সুযোগ ও ক্ষমতায়ন। ফলে, এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে মহিলারা তাঁদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারছেন এবং রাষ্ট্র গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন।
বিজ্ঞান, মহাকাশ ও উদ্ভাবনের মতো ক্ষেত্রে ভারতের নারীশক্তির সাফল্যে প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন যে, ড্রোন প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণে নতুন নতুন সুযোগের দ্বার উন্মোচিত হচ্ছে এবং সারা দেশে উন্নয়নের চিত্রও বদলে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, স্বনির্ভর গোষ্ঠী’গুলিকে সরকারি তরফে সক্রিয় সহযোগিতা দেওয়া হচ্ছে, যা নারীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে বড় ভূমিকা নিচ্ছে।
একটি সংস্কৃত সুভাষিতম উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন যে, ভারতের নারীশক্তিই হল রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। আজ আমাদের মা, বোন ও কন্যারা প্রতিটি ক্ষেত্রে তাঁদের অসাধারণ মেধা ও দক্ষতার মাধ্যমে ‘মা ভারতী’র (মাতৃভূমির) গৌরব বৃদ্ধি করছেন।
এক্স সমাজ মাধ্যমে একগুচ্ছ পোস্টে প্রধানমন্ত্রী বলেন:
“গত ১২ বছরে এনডিএ সরকার নারী-নেতৃত্বাধীন উন্নয়নের প্রসারে যে কাজ করেছে, বিভিন্ন ক্ষেত্রে তা প্রতিফলিত।
আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, আবাসন, খেলাধুলা, বিজ্ঞান ও পরিচালন ব্যবস্থার মতো নানা ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এনডিএ সরকারের প্রচেষ্টার মূলে রয়েছে মর্যাদা, সুযোগ ও ক্ষমতায়ন। এর ফলে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে নারীরা তাঁদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারছেন এবং রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা পালন করছেন।”
SC/ AB /CS
Over the last 12 years, the NDA Government has worked to further women-led development. And, this is visible across sectors.
— Narendra Modi (@narendramodi) June 12, 2026
From financial inclusion and entrepreneurship to education, healthcare, sanitation, housing, sports, science and governance, women are playing a…
I am particularly happy to see India’s Nari Shakti make a mark in sectors like science, space and innovation. Their growing participation in emerging fields such as drone technology is opening new avenues of opportunity and transforming development landscape across the nation.…
— Narendra Modi (@narendramodi) June 12, 2026
भारत की नारीशक्ति राष्ट्र निर्माण की आधारशिला है। हमारी माताएं, बहनें और बेटियां आज हर क्षेत्र में अपनी अद्भुत प्रतिभा और कौशल से मां भारती का गौरव बढ़ा रही हैं।
— Narendra Modi (@narendramodi) June 12, 2026
नारी त्रैलोक्यजननी
नारी त्रैलोक्यरूपिणी।
नारी त्रिभुवनाधारा
नारी शक्तिस्वरूपिणी॥#12YearsOfNariShakti pic.twitter.com/066kcm5GaV