পিএমইন্ডিয়া
পৃথিবীর অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির নির্বাচন পরিচালন কর্তৃপক্ষগুলির সঙ্গেনির্বাচনী কাজকর্ম সম্পর্কে সহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারতের নির্বাচন কমিশনের একপ্রস্তাব আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এই দেশ ও নির্বাচন কর্তৃপক্ষগুলি হল :
১)ইক্যুয়েডরের জাতীয় নির্বাচন পরিষদ;
২)আলবানিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন;
৩)ভুটানের নির্বাচন কমিশন;
৪)আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন;
৫)গিনি-র জাতীয় নিরপেক্ষ নির্বাচন কমিশন;
৬)মায়ানমারের কেন্দ্রীয় নির্বাচন কমিশন;
৭)গণতন্ত্র ও নির্বাচন পরিচালন সম্পর্কিত ভারতের আন্তর্জাতিক গণতান্ত্রিকপ্রতিষ্ঠান (আইআইআইডিইএম) এবং গণতন্ত্র ওনির্বাচন প্রক্রিয়ায় সহায়তা সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা(আন্তর্জাতিক আইডিইএ)।
মউটিস্বাক্ষরিত হলে নির্বাচন পরিচালন কর্তৃপক্ষগুলির সঙ্গে প্রযুক্তিগত সহায়তা এবংদক্ষতা বৃদ্ধি সম্পর্কিত সহযোগিতা প্রসারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
PG/SKD/DM/…