Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিমানপরিবহণ ক্ষেত্রে নিরাপত্তাকে জোরদার করে তুলতে ভারত-অস্ট্রেলিয়া সহযোগিতা চুক্তি : অনুমোদনকেন্দ্রীয় মন্ত্রিসভার


অসামরিক বিমানপরিবহণ নিরাপত্তাকে আরও জোরদার করে তুলতে পরস্পরের মধ্যে সহযোগিতার প্রসার ঘটাবেভারত ও অস্ট্রেলিয়া। আজ এই মর্মে পেশ করা এক প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয়মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয়মন্ত্রিসভার এই বৈঠক। প্রস্তাব অনুযায়ী, সহযোগিতা প্রসারের লক্ষ্যে একটি মউস্বাক্ষরিত হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে।

প্রস্তাবিতমউ-এর আওতায় বিমান চলাচল নিরাপত্তা ক্ষেত্রে দুটি দেশই পরস্পরের মধ্যে জ্ঞান ওঅভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে। মউ স্বাক্ষরিত হলে ভারতের পক্ষে বিশেষ সুবিধারদিকটি হল অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে দেশেসার্বিক বিমান পরিবহণ নিরাপত্তাকে আরও অটুট ও জোরদার করে তোলা সম্ভব হবে।

আন্তর্জাতিকনিয়মনীতি ও বাধ্যবাধকতা অনুসরণ করেই ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত হবে এইনিরাপত্তা সহযোগিতা সম্পর্কিত সমঝোতাপত্রটি।

PG/SKD/SB