Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিমানে ইন-ফ্লাইট নিরাপত্তা আধিকারিকদের সফর সম্পর্কিত ভারত-জার্মানি চুক্তি অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভায়


ইন্টেরিয়র জার্মানি মন্ত্রক ও ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মধ্যে সম্পাদিত চুক্তিটিকে কর্মপরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ এই অনুমতিদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই চুক্তির ফলে, বিমান চলাচলের সময় নিরাপত্তা আধিকারিকরাও বিমানের আরোহী হতে পারবেন। আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে গৃহীত বাধ্যতামূলক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এবং দু’দেশের মধ্যে সফররত সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

PG/SKD/DM