Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিমান পরিষেবা চালু করতে ভারত ও মোজাম্বিকের মধ্যে চুক্তি স্বাক্ষর : অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বুধবার অনুমোদিত হল ভারত ও মোজাম্বিকের মধ্যে বিমান পরিষেবা চালু করার প্রস্তাবটি। এ পর্যন্ত এই দুটি দেশের মধ্যে বিমান চলাচল সম্পর্কিত কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি। বিমান পরিষেবা চালু করতে ২০১১ সালে দু’দেশের মধ্যে সরকারিভাবে কথাবার্তা শুরু হয়। এরই ভিত্তিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব ও অর্থনৈতিক বিষয় সম্পর্কিত দপ্তর, বিদেশ মন্ত্রক এবং কেন্দ্রীয় কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের আইন বিষয়ক দপ্তরের সঙ্গে পরামর্শক্রমে চূড়ান্ত করা হয় বিমান পরিষেবা সম্পর্কিত চুক্তিটির খসড়া।

PG/SKD/SB