Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিমা নিয়ন্ত্রণ ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মউ স্বাক্ষরে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বুধবারের (২৯ আগস্ট, ২০১৮) বৈঠকে ভারতের বিমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইআরডিএআই) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ইন্স্যুরেন্স অফিসের মধ্যে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরের অনুমোদন মিলেছে।

এই মউ স্বাক্ষরের ফলে দুই দেশের বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মধ্যে তথ্য বিনিময় ও গবেষণা সহায়তা সহ পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়সাধনের ক্ষেত্রে এক কাঠামো গড়ে উঠবে। চুক্তি অনুযায়ী, দুই দেশের কর্তৃপক্ষই বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ও পদ্ধতি সম্পর্কিত অভিজ্ঞতা বিনিময় করবে এবং প্রশিক্ষণের ক্ষেত্রে পারস্পরিক সহায়তা যোগাবে। বিমা ক্ষেত্রে এক মজবুত তথা বিচক্ষণ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক মান নির্ণায়ক কাজকর্ম, আর্থিক সুস্থিতি এবং গ্রাহক স্বার্থ সুরক্ষার মানোন্নয়ন ও সুরক্ষা ব্যবস্থার রূপায়ণের ক্ষেত্রে সহযোগিতা বজায় রাখতে দুই দেশই সম্মত হয়েছে।

CG/BD/DM