পিএমইন্ডিয়া
বিশাখাপত্তনম বিমানবন্দরে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের (এ এ আই) ১১.৪৫ একর জমি বিনিময়ের বিষয়টিতে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিনিময়ে, বিশাখাপত্তনম বন্দর কর্তৃপক্ষের (ভি পি টি) সমপরিমাণ জমি দেওয়া হবে একটি মাল্টি মোডাল লজিস্টিক্স পার্ক গড়ে তোলার কাজে। কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ কনকর বিশাখাপত্তনমে এই পার্কটি গড়ে তুলবে। এই জমি বিনিময়ের ফলে উপকৃত হবে এ এ আই এবং ভি পি টি।
আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বন্দর কর্তৃপক্ষ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে জমি বিনিময়ের বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
SSS/SKD/DM/……30th December, 2015