Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিশিষ্ট সমাজসেবী পূর্ণিমাবেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা


বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী পূর্ণিমাবেন পাকভাসা-র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“পূর্ণিমাবেন পাকভাসা-র মৃত্যু সংবাদে আমি মর্মাহত। আদিবাসী মেয়েদের শিক্ষার লক্ষ্যে তিনি এক ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন এক বিশেষ ব্যক্তিত্বের অধিকারী।

পূর্ণিমাবেন দীর্ঘজীবী হয়েছিলেন। ১০৩ বছর বয়সে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন। যখনই আমি সাপুতারা সফরে গিয়েছি, তাঁর সঙ্গে কথাবার্তা ও আলাপচারিতায় মিলিত হয়েছি যাআমি এখনও স্মরণ করতে পারি। পূর্ণিমাবেনের কন্যা সোনাল মানসিং-এর সঙ্গেও আমি কথা বলেছি। আমার গভীর শোকের কথা ব্যক্ত করেছি তাঁর কাছে।”

PG/SKD/DM/S