Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিশ্বউপভোক্তা দিবসে গ্রাহক ও ক্রেতা সাধারণকে লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি গ্রহণেউৎসাহিত করলেন প্রধানমন্ত্রী


লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি গ্রহণে উৎসাহী হয়ে ওঠার জন্য দেশের গ্রাহক ও ক্রেতাসাধারণকে বিশ্ব উপভোক্তা দিবসে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“বিশ্বউপভোক্তা দিবসে আমি সম্মান জানাই সেই সমস্ত ক্রেতা সাধারণকে যাঁদের ক্রয় ক্ষমতারওপর নির্ভর করে রয়েছে দেশের সার্বিক অর্থনীতি।

গ্রাহকও ক্রেতা সাধারণের অধিকার সুরক্ষায় এবং তাঁদের অভিযোগ নিরসনে বেশ কিছু উদ্যোগ ওকর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।

বিশ্বউপভোক্তা দিবসে আমি ক্রেতা সাধারণের কাছে আর্জি জানাব লেনদেনের ক্ষেত্রে ডিজিটালপদ্ধতির আশ্রয় গ্রহণের জন্য। এইভাবেই দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে আন্দোলনেতাঁরা হয়ে উঠতে পারেন আমাদের শরিক।”

PG/SKD/DM/