পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ (৭ই সেপ্টেম্বর) নতুন দিল্লীতে বিশ্বের বিভিন্ন গাড়ি প্রস্তুতকারক কোম্পানির প্রধানদের সঙ্গে কথা বলেন। প্রসঙ্গত টয়োটা, সাংঘাই-এর এসএআইসি মোটর কর্পোরেশন, বশ, এবিবি লিমিটেড, হুয়ান্ডাই মোটর কোম্পানি, ফোর্ড স্মার্ট মোবিলিটি এলএলসি এবং উবর এভিয়েশনের শীর্ষ স্থানীয় প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এই গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি নতুন দিল্লীতে গ্লোবাল মোবিলিটি সামিট – মুভ-এ অংশ নিচ্ছে।
CG/SSS/DM/