পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে একশৃঙ্গ গণ্ডারের উল্লেখ করে এর সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী সকলকে সাধুবাদ জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন:
“বিশ্ব গণ্ডার দিবসে আমরা অসামান্য একশৃঙ্গ গণ্ডারের কথা স্মরণ করি এবং এর সুরক্ষায় যারা অগ্রভাগে রয়েছেন, তাঁদের সকলকে সাধুবাদ জানাই।
আসামে এখন বিশ্বের প্রায় ৮০% গণ্ডার রয়েছে এবং গণ্ডার শিকার বন্ধে কাজিরাঙ্গার প্রচেষ্টা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
একদিকে, বিহার ও পশ্চিমবঙ্গের কিছু অংশে গণ্ডার হয় ফিরে এসেছে অথবা সুরক্ষিত রয়েছে। অন্যদিকে, দুধওয়ায় (উত্তর প্রদেশ) গণ্ডারের ফিরে আসা ইতিহাস সৃষ্টি করছে। এটি সক্রিয় বন্যপ্রাণী ব্যবস্থাপনার প্রতি আমাদের দেশের মানুষের অবিচল অঙ্গীকারকে তুলে ধরে।
আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, দেশে প্রজাতি সংরক্ষণকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে, গণ্ডার রয়েছে এমন রাজ্যগুলিতে সুরক্ষা, আবাসস্থল ব্যবস্থাপনা, জিনগত উন্নয়ন এবং জনসংখ্যার গতিপ্রকৃতি বোঝার জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘প্রজেক্ট রাইনো’ শুরু করা হয়েছে।
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
SC/SD/SKD
On World Rhino Day, we celebrate the magnificent greater one-horned rhinoceros and laud all those at the forefront of its protection.
— Narendra Modi (@narendramodi) September 22, 2026
Assam now holds nearly 80% of the world’s rhino population and Kaziranga’s efforts to end rhino poaching have been extensively appreciated.
On… pic.twitter.com/RclogJ84w1