Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিশ্ব পরিবেশ দিবসেপরিবেশপ্রেমীদের শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রীর


বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজকেরদিনটি হল পরিবেশ সুরক্ষার কাজে আমাদের অঙ্গীকার পুনরুচ্চারণের এক যথার্থ সময়। এইগ্রহকে আরও ভালোভাবে বাসযোগ্য করে তোলার কাজেও প্রতিশ্রুতি পালনের দিনটি হল আজই।

পরিবেশেসুরক্ষার কাজে দৃঢ় সঙ্কল্প নিয়ে যাঁরা এগিয়ে এসেছেন, তাঁদের অভিবাদন জানিয়েছেনপ্রধানমন্ত্রী। শুভেচ্ছা জানিয়েছেন সেই সমস্ত সংস্থা ও সংগঠনের প্রতি যারা পরিবেশসুরক্ষার কাজে কৃতসঙ্কল্প।

প্রধানমন্ত্রীশ্রী মোদী তাঁর পরিবেশ দিবসের বার্তায় বলেছেন :

“পরিবেশসুরক্ষা এবং এক উন্নততর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে আমাদের সঙ্কল্পের পুনরুচ্চারণেরএক সঠিক মুহূর্ত হল বিশ্ব পরিবেশ দিবস।

পরিবেশসুরক্ষার কাজে যে সমস্ত ব্যক্তি ও সংগঠন সদা সচেষ্ট, তাদের সকলকেই জানাই আমারসম্মান ও অভিবাদন।

এ বছরপরিবেশ দিবসের ভাবনা হল ‘প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থান’। এর অর্থ আর অন্যকিছুই নয়, আমাদের পরস্পরের মধ্যে সংযোগ ও যোগাযোগ রক্ষা করে চলা।”

PG/SKD/DM