Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে মঙ্গলবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই উপলক্ষে তিনি রাজপথ লন-এ আয়োজিত এক প্রদর্শনীও ঘুরে দেখবেন।

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের মূল বিষয় প্লাস্টিক দূষণকে নিয়ন্ত্রণ করা। ৪৩তম বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের আয়োজক দেশ ভারত। ঐ অনুষ্ঠানে বিভিন্ন দেশের পরিবেশ মন্ত্রী, রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধি, একাধিক শিল্প সংগঠনের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৪৪তম সংস্করণে বলেছিলেন, বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের আয়োজক দেশ হিসাবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলির মোকাবিলায় ভারতের ক্রমবর্ধমান ভূমিকার স্বীকৃতি এটি।

CG/BD/SB