পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৩ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্ব বন্যপ্রাণ দিবস আমাদের বাসগ্রহের প্রাণী বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র রক্ষায় প্রাণীজগতের অবদানকে স্মরণ করার দিন। বন্যপ্রাণ সংরক্ষণে যাঁরা কাজ করছেন, তাঁদের স্বীকৃতি দেওয়া এবং প্রাণী সংরক্ষণে দায়বদ্ধ থাকার প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভারতের প্রাণী বৈচিত্র্য অনন্য। এ দেশে বাঘের সংখ্যা সারা বিশ্বের ৭০ শতাংশ। একশৃঙ্গ গন্ডার এবং এশিয়ার হাতিরও বৃহত্তম আবাসস্থল ভারত। এশিয়ার সিংহ এখন একমাত্র ভারতেই পাওয়া যায়।
বন্যপ্রাণ সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের কথা উল্লেখ করেন। এই মঞ্চে সদস্য দেশগুলির সঙ্গে ব্যাঘ্র প্রজাতির প্রাণী সংরক্ষণের বিষয়ে বিভিন্ন উপায় ও পন্থা সংক্রান্ত তথ্যাদি ভাগ করে নেওয়া যায়। এছাড়াও, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, ঘরিয়াল কিংবা শ্লথ বিয়ারের সংরক্ষণে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। ভারতে চিতা নিয়ে আসার উদ্যোগও তার বক্তব্যে জায়গা পেয়েছে।
ভারতের সাংস্কৃতিক ধারার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের প্রাচীন লেখনে জীবস্বত্ত্বার প্রতি সংবেদনশীল আচরণ এবং বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা রয়েছে। এ প্রসঙ্গে তিনি একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন।
“निर्वनो वध्यते व्याघ्रो निर्व्याघ्रं छिद्यते वनम्। तस्माद् व्याघ्रो वनं रक्षेद् वनं व्याघ्रं च पालयेत्॥”
এই সুভাষিতমে বলা হয়েছে যে বন না থাকলে বাঘেরা নিশ্চিহ্ন হয়ে যাবে এবং বাঘেরা না থাকলে বন ধ্বংস হবে। অর্থাৎ, বাঘ বনকে রক্ষা করে এবং বন বাঘকে রক্ষা করে। মূল বার্তাটি হল, প্রকৃতির বিভিন্ন অংশ ও উপাদান পরস্পরের ওপর নির্ভরশীল।
ধারাবাহিক এক্স পোস্টে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
SC/AC/DM
आज World Wildlife Day है। हमारे शास्त्रों में सभी जीवों के कल्याण की कामना की गई है। उनसे हमें वन्यजीवों के संरक्षण के साथ-साथ उनके प्रति संवेदनशील होने की प्रेरणा भी मिलती है। उसका एक उदाहरण यह है…
— Narendra Modi (@narendramodi) March 3, 2026
निर्वनो वध्यते व्याघ्रो निर्व्याघ्रं छिद्यते वनम्।
तस्माद् व्याघ्रो वनं… pic.twitter.com/Ov21JPYqR1
World Wildlife Day is about celebrating the incredible faunal diversity that enriches our planet and sustains our ecosystems. It is a day to acknowledge everyone working towards wildlife protection. We reaffirm our commitment to conservation, sustainable practices and protecting… pic.twitter.com/eR20kbPWNO
— Narendra Modi (@narendramodi) March 3, 2026
We in India cherish the fact that we are home to some of the world’s most extraordinary wildlife. We are home to over 70% of the world’s tiger population. We have the largest population of the one-horned rhino, the maximum Asiatic elephants. India is the only place in the world… pic.twitter.com/cqA6bf5KOV
— Narendra Modi (@narendramodi) March 3, 2026
The NDA Government has undertaken numerous efforts for wildlife protection. This includes the setting up of the International Big Cat Alliance, an exceptional forum to share best practices with fellow nations. Other efforts include those aimed at protecting the Great Indian…
— Narendra Modi (@narendramodi) March 3, 2026