Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিশ্ব বেতার দিবসে শুভেচ্ছাও অভিনন্দন প্রধানমন্ত্রীর 


বিশ্ব বেতার দিবস উপলক্ষে বেতারসম্প্রচারের সঙ্গে যুক্ত সকল পক্ষকে অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী। বেতারসম্প্রচার শিল্প এবং শ্রোতা সাধারণ সকলের উদ্দেশেই তিনি জানিয়েছেন তাঁর এইঅভিনন্দন বার্তার কথা। 

 প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় বলেছেন, “ বিশ্ব বেতার দিবসে বেতার শিল্পের সঙ্গে যুক্ত সকল পক্ষ এবং সেইসঙ্গে শ্রোতাসাধারণকে জানাই আমার অভিনন্দন। এই প্রচারমাধ্যমটি শিক্ষা, আবিষ্কার, বিনোদন এবংএকসঙ্গে এগিয়ে চলার ক্ষেত্রে একটি অন্যতম মূল মাধ্যম হয়ে উঠুক এই কামনা জানাই। 

বেতার আমাদের পরস্পরকে আরওকাছে নিয়ে আসে। ‘ মন কি বাত ’ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমিনিরন্তর এই অভিজ্ঞতাই অর্জন করে চলেছি। https://www.narendramodi.in/mann-ki-baat – এইওয়েব পোর্টালটির মাধ্যমে আপনারা অনুষ্ঠানের সবকটি পর্বইশুনতে পাবেন । ” 

 

PG / SKD/ NS/