Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতাকে জোরদার করেতুলতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় মার্কিন বিদেশ সচিবের


মার্কিন বিদেশ সচিব মিঃ রেক্স ডব্ল্যু টিলারসন বুধবার এখানে সাক্ষাৎ করেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বিদেশ সচিব পদে মিঃ টিলারসন-এর এটাই ছিলপ্রথম ভারত সফর।

এ বছর জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প-এর সঙ্গে তাঁর ইতিবাচক এবংসুদূরপ্রসারী আলোচনার পরবর্তী পর্যায়ে দু’দেশের পারস্পরিক সম্পর্ক এবং কৌশলগতঅংশীদারিত্ব যে এক নতুন মাত্রায় উন্নীত হতে চলেছে, একথা বিশেষ প্রশংসার সুরেব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।

দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়, গতি এবং পরিধি আরও বাড়িয়ে তুলতে মার্কিন বিদেশসচিব টিলারসন এবং প্রধানমন্ত্রী শ্রী মোদী সংকল্পবদ্ধ হন। তাঁরা বিশেষ জোর দিয়েবলেন যে, ভারত-মার্কিন সম্পর্ক শক্তিশালী হয়ে উঠলে তা শুধুমাত্র দুটি দেশেরউপকারেই আসবে না, একই সঙ্গে তা আঞ্চলিক তথা আন্তর্জাতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিপ্রচেষ্টার ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে।

মার্কিন প্রেসিডেন্ট মিঃ ট্রাম্পের নতুন দক্ষিণ এশিয়া নীতির প্রসঙ্গটিউল্লেখ করে শ্রী মোদী বলেন যে – সন্ত্রাস দমন, সন্ত্রাসবাদীদের পরিকাঠামো ধ্বংসকরে ফেলা এবং তাদের নিরাপদ আশ্রয় ও ঘাঁটিগুলিকে নষ্ট করে ফেলার মাধ্যমে দু’দেশেরসাধারণ লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ সম্ভব। একই সঙ্গে, আফগানিস্তানে শান্তি ওস্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দুটি দেশই যেপ্রতিশ্রুতিবদ্ধ একথারও উল্লেখ করেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে মার্কিন বিদেশ সচিব এই অঞ্চলে তাঁর সাম্প্রতিক সফরসম্পর্কে মতামত বিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। সন্ত্রাসবাদের যে কোনওবহিঃপ্রকাশকে প্রতিহত করতে সফল দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসারের বিষয়টি নিয়েও তাঁরামতবিনিময় করেন। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে জোরদার করে তোলার সপক্ষেও আলোচনাকরেন তাঁরা।

এর আগে এদিন ভারতের বিদেশ মন্ত্রী শ্রীমতী সুষমা স্বরাজ এবং জাতীয়নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত দোভালের সঙ্গেও বিস্তারিতভাবে আলোচনা করেন মিঃটিলারসন।

PG/SKD/ SB