পিএমইন্ডিয়া
২০১৭-র শিল্পোদ্যোগসম্পর্কিত বিশ্ব সম্মেলন ভারতে আয়োজনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতেরযে মউ স্বাক্ষরিত হয়েছিল, কর্মপরবর্তী প্রক্রিয়া হিসেবে তা আজ এখানে অনুমোদিত হলপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভারবৈঠকে। ঐ মউ বা সমঝোতাপত্রে এই শীর্ষ সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজন ও পরিচালনার জন্যদু’পক্ষের মধ্যে দায়-দায়িত্ব, সহযোগিতা বিনিময় ইত্যাদির সুস্পষ্ট উল্লেখ ছিল।
ঐ বিশ্ব সম্মেলনেবিশ্বের বড় বড় শিল্প সংস্থাগুলির সঙ্গে সংযোগ ও যোগাযোগ স্থাপনের এক বিশেষ সুযোগ সম্প্রসারিতহয় শিল্পোদ্যোগী এবং বিনিয়োগ কর্তাদের কাছে। বিশেষ করে, তরুণ শিল্পোদ্যোগীদের কাছেঅর্থনৈতিক সুযোগ-সুবিধাকে কাজে লাগানোর ক্ষেত্রে এক বিশেষ মঞ্চ ছিল এই বিশ্বসম্মেলন। মহিলা শিল্পোদ্যোগী এবং প্রান্তিক গোষ্ঠীগুলির কাছেও এই সম্মেলন এক বিশেষসুযোগ এনে দেয়।
প্রসঙ্গত উল্লেখ্য,এই বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭-র ২৮ থেকে ৩০ নভেম্বর ভারতের হায়দরাবাদে। বিভিন্নবহুজাতিক সংস্থার সিইও, নীতি রচয়িতা এবং সরকারি কর্মী ও আধিকারিক ছাড়াও বিশ্বের১৫০-টি দেশের ১,৫০০-রও বেশি প্রতিনিধি যোগ দেন এই সম্মেলনে।
PG/SKD/DM