পিএমইন্ডিয়া
বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এক বার্তায় বলেছেন, “আজ বিশ্ব শৌচাগার দিবসে আমরা সারা দেশ জুড়ে পরিস্কার পরিচ্ছন্নতা এবং শৌচালয়ের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আমাদের অঙ্গিকারের কথা পুনরায় ব্যক্ত করি। বিগত চার বছরে ভারতে যে লক্ষ্যণীয় গতিতে শৌচালয়ের সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে, তারজন্য আমরা গর্বিত।
পরিস্কার-পরিচ্ছন্ন ভারত গড়ে তোলা এবং আরো ভালো শৌচালয়ের সুযোগ-সুবিধা সুনিশ্চিত করার বিষয়টি এখন গণ আন্দোলন হয়ে উঠেছে। ১৩০ কোটি ভারতীয় বিশেষ করে মহিলা ও যুবারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছেন। স্বচ্ছ ভারতের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে যাঁরা কাজ করে চলেছেন, আমি তাঁদের অভিনন্দন জানাই।”
CG/BD/NS/
Today, on World Toilet Day, we reiterate our commitment towards enhancing cleanliness and sanitation facilities across the nation.
— Narendra Modi (@narendramodi) November 19, 2018
We in India take pride at the remarkable speed with which sanitation cover has increased in the last four years.
The movement for a cleaner India and ensuring better sanitation facilities is a people’s movement.
— Narendra Modi (@narendramodi) November 19, 2018
It is the 130 crore Indians, particularly women and youngsters who have taken the lead in this movement.
I congratulate all those working to fulfil the dream of a Swachh Bharat. https://t.co/2a6wzwzV44