Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিশ্ব সংস্কৃতি মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব সংস্কৃতি মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব সংস্কৃতি মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি শুক্রবার নয়াদিল্লিতে বিশ্ব সংস্কৃতি মহোৎবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিলেন| ‘আর্ট অব লিভিং ফাউন্ডেশন’ সংস্থা মানব সেবায় তাদের ৩৫ বছর পূর্তি উপলক্ষে এই উৎসবের আয়োজন করেছে|

বিশ্ব সাংস্কৃতিক মহোৎসবে যোগ দিতে নয়াদিল্লিতে আসা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী পৃথিবীর ১৫০ টিরও বেশি দেশে আর্ট অব লিভিং ফাউন্ডেশনের মাধ্যমে অসাধারণ কাজ করার জন্য শ্রী শ্রী রবি শংকরকে অভিনন্দন জানান|

শ্রী নরেন্দ্র মোদি মঙ্গোলিয়ায় আর্ট অব লিভিং ফাউন্ডেশন দ্বারা আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানের স্মরণ করেন এবং বলেন যে, বিশ্বকে দেওয়ার মত অনেক কিছু রয়েছে ভারতের| কিন্তু তা করার জন্য সক্ষম হতে গেলে প্রথমেই ভারতীয় সংস্কৃতির অসাধারণ স্বতন্ত্রতা ও বিশালতার মর্ম উপলব্ধি করা প্রয়োজন| তিনি বলেন, আর্ট অব লিভিং-এর মাধ্যমে পৃথিবী ভারতের কদর করতে সক্ষম হয়েছে|

‘আর্ট অব লিভিং’ নিয়ে বিস্তৃত আলোচনা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিকুলতার মুখেও কোনো লক্ষ্যে পৌঁছানোর সংকল্পের জন্য প্রয়োজন ‘আর্ট অব লিভিং’| প্রধানমন্ত্রীর এই ভাষণের আগে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা বিশিষ্ট প্রতিনিধিগণ বক্তব্য রাখেন এবং বহুসংখ্যক অংশগ্রহনকারী কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়|

SK/JC/AD/AGT