পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব স্বাস্থ্য দিবসে দেশবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, সুস্বাস্থ্য হ’ল মানব প্রগতির ভিত্তি। এই বিশ্বস্বাস্থ্য দিবসে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, যাতে আপনারা সবাই সেরাস্বাস্থ্য নিয়ে বিকাশের নতুন নতুন উচ্চতায় আরোহণের ধারা অব্যাহত রাখেন।
আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যদের বেছে নেওয়া ‘সার্বিক স্বাস্থ্যসুরক্ষা : সকলের জন্য, সর্বত্র’ বিষয়টিকেস্বাগত জানাই। সকলের জন্য স্বাস্থ্যের অন্বেষণই আমাদের বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যসুরক্ষা কর্মসূচি আয়ুষ্মান ভারত চালু করার প্রেরণা যুগিয়েছে।
PG/SKD/ SB…
Good health is the foundation of human progress. This #WorldHealthDay, I wish all of you remain in the best health and continue to scale new heights of growth. pic.twitter.com/yQJUW6v9WF
— Narendra Modi (@narendramodi) April 7, 2018