Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিষয় অপুষ্টিও তার প্রতিরোধ : এক উচ্চ পর্যায়ের আলোচনা বৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রী


 

ভারতে অপুষ্টি হ্রাস ও প্রতিরোধ এবং সংশ্লিষ্ট অন্যান্য সমস্যার মোকাবিলায়গৃহীত পদক্ষেপ ও তার অগ্রগতির বিষয়গুলি খতিয়ে দেখতে শুক্রবার এক পর্যালোচনা বৈঠকেমিলিত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। উচ্চ পর্যায়ের এই বৈঠকে অন্যান্যদেরমধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তর, নীতি আয়োগ এবং অন্যান্য মন্ত্রকেরপদস্থ আধিকারিকরা।  

প্রধানমন্ত্রীর এই পর্যালোচনা বৈঠকে অপুষ্টি এবং অপুষ্টি সম্পর্কিত বিভিন্নবিষয় বিশেষভাবে খতিয়ে দেখা হয়। বিকাশশীল অন্যান্য দেশে পুষ্টি-বিধান সম্পর্কিত সফলউদ্যোগ ও পদক্ষেপের কথাও উঠে আসে এই বৈঠকে।  

অপুষ্টি, রক্তাল্পতা, কম ওজনের শিশুর জন্ম ইত্যাদির ঘটনা কমিয়ে আনতে যেসুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, তা পূরণ করার জন্য জোরদার পদক্ষেপগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতার ৭৫বর্ষপূর্তি অর্থাৎ ২০২২ সালের মধ্যে কাঙ্খিত এবং ইতিবাচক ফলাফলের দিকে লক্ষ্য রেখেআমাদের জোরকদমে কাজ করে যাওয়া উচিৎ। 

দেশের যে জেলাগুলিকে অপুষ্টির হার তুলনামূলকভাবে বেশি, সেখানে পুষ্টিরসমস্যা মোকাবিলায় কর্মসূচি রূপায়ণের বিষয়গুলিকে ভালোভাবে খতিয়ে দেখারও প্রস্তাবদেওয়া হয় এদিনের বৈঠকে। 

স্বচ্ছ ভারত অভিযান, মিশন ইন্দ্রধনুষ, বেটি বাঁচাও-বেটি পড়াও এবংপ্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার মতো কর্মসূচিগুলি যে পুষ্টিদান প্রকল্পগুলিরক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলেছে – একথার উল্লেখ করেন বরিষ্ঠ আধিকারিকরা। এই আলোচনারপরিপ্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্য স্তরের এই ধরণের বিভিন্ন কর্মসূচির মধ্যে সমন্বয় ওসামঞ্জস্য বিধানের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এর ফলে প্রত্যক্ষ বাপরোক্ষভাবে পুষ্টি-বিধান কর্মসূচিটিকে অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। 

শ্রী মোদী বলেন, কাঙ্খিত ফল পেতে হলে পুষ্টির গুরুত্ব সম্পর্কে সামাজিকসচেতনতার প্রসার ঘটানো একান্ত জরুরি। সচেতনতা প্রসারের কাজে অব্যবহারিকচ্যানেলগুলিকে ব্যবহার করার ওপরও বিশেষ গুরুত্ব দেন তিনি। 

  

PG /SKD/ SB