Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় প্রধানমন্ত্রী শ্রী সম্রাট চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন


নতুন দিল্লি, ১৫ এপ্রিল, ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী সম্রাট চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।

 

 

প্রধানমন্ত্রী লিখেছেন;

 

“বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী সম্রাট চৌধুরী-কে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা! তাঁর উদ্যম, জনসেবার প্রতি নিষ্ঠা এবং বাস্তব অভিজ্ঞতা রাজ্যের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। আমার পূর্ণ বিশ্বাস যে, তাঁর যোগ্য নেতৃত্বে বিহার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে সর্বাঙ্গীণ উন্নয়নের নতুন শিখরে পৌঁছাবে।

 

@samrat4bjp”

 

“বিহারের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণকারী বিজয় কুমার চৌধুরী এবং বিজেন্দ্র প্রসাদ যাদবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! আমি নিশ্চিত যে তাঁদের বাস্তব অভিজ্ঞতা এবং জনকল্যাণের প্রতি অঙ্গীকার বিহারের উন্নয়নে নতুন দিকনির্দেশনা ও গতি আনবে। রাজ্যে সুশাসন, স্বচ্ছতা এবং জনকল্যাণের নতুন মানদণ্ড স্থাপিত হবে।

 

@VijayKChy”

 

SC/SD/SKD