Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিহার সরকারে নতুন শপথ নেওয়া মন্ত্রীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

বিহার সরকারে নতুন শপথ নেওয়া মন্ত্রীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ০৭ মে, ২০২৬ 

 

বিহার সরকারে নতুন শপথ নেওয়া মন্ত্রীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁদের সকলকে আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন। 
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, “বিহারে এনডিএ সরকারে মন্ত্রী পদে শপথ নেওয়া সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমার পূর্ণ বিশ্বাস, রাজ্যের সার্বিক বিকাশে আপনাদের পূর্ণ সহযোগিতা রাজ্যকে উন্নয়নের এক নতুন শিখরে পৌঁছে দেবে। আসুন, আমরা সকলে একত্রে শক্তিশালী বিহার এবং বিকশিত ভারত নির্মাণের সংকল্পকে রূপ দিই”।
“পাটনায় বিহারবাসীর স্নেহ ও আশীর্বাদ পেয়ে আমি অভিভূত। এই আন্তরিক স্বাগত জানানোয় আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের অভূতপূর্ব উৎসাহ থেকে এটা পরিষ্কার যে, বিকাশ ও জনসেবার লক্ষ্যে আমাদের সংকল্পে জনসাধারণের পূর্ণ সমর্থন পাওয়া যাচ্ছে”।

 

SC/AB/SB…