পিএমইন্ডিয়া
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবারবৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (ভি.ই.টি.) ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত ওবেলারুশের মধ্যে সমঝোতা স্মারকে (মউ) এক্স-ফ্যাক্টো অনুমোদন দিল| এই মউ বেলারুশেররাষ্ট্রপতি মহামান্য শ্রী আলেকজান্ডার লুকাশেঙ্কো’র ভারত সফরের সময় গত ১২সেপ্টেম্বর (২০১৭) স্বাক্ষরিত হয়েছিল|
কোনোইউরেশিয়ান দেশের সঙ্গে বৃত্তিমূলক শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেসহযোগিতার জন্য এটাই প্রথম মউ স্বাক্ষরিত হয়েছে|
বেলারুশেপ্রচুর পরিমাণে শিল্প বিশেষত নির্মাণ শিল্প ও ভারি শিল্প রয়েছে, যা মূলত তাদেরদক্ষ শ্রমশক্তি ও উন্নতমানের দক্ষতা প্রশিক্ষণ পদ্ধতির জন্যই সম্ভব হয়েছে| দক্ষতাউন্নয়নের এই প্রণালীবিজ্ঞান আমাদের “মেক ইন ইন্ডিয়া”, “স্কিল ইন্ডিয়া” ইত্যাদির মতউদ্যোগকে বিশেষভাবে সহায়তা করবে| এক্ষেত্রে তাদের জ্ঞান এবং বিশেষ করে নির্মাণশিল্পের জন্য কীভাবে শ্রমশক্তিকে দক্ষ করা যায়, সেই অভিজ্ঞতাকে নিয়ে আসার পথ তৈরিকরে দেবে এই মউ|
দুইদেশের সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে এই সহযোগিতা রূপায়িত হবে প্রাতিষ্ঠানিকঅংশীদারিত্বের মাধ্যমে| এক্ষেত্রে সংযুক্ত থাকবে বেলারুশের বৃত্তিমূলক প্রশিক্ষণশিক্ষা পদ্ধতি উন্নয়নের শীর্ষ প্রতিষ্ঠান ‘রিপাবলিকান ইনস্টিটিউট অফ ভোকেশনালএডুকেশন” (আর.আই.পি.ও.) এবং ভি.ই.টি. ও এর দীর্ঘস্থায়িত্ব নিয়ে প্রযুক্তিহস্তান্তরের জন্য প্রশিক্ষণের মহানির্দেশক| বেলারুশের বিভিন্ন ক্ষেত্রের ভি.ই.টি./উত্কর্ষ কেন্দ্রকে দক্ষতা বাস্তুতন্ত্রের উন্নয়ন ও গবেষণার জন্য প্রস্তাবিত করাহয়েছে|
এক্ষেত্রেসহযোগিতা বিভিন্ন ক্ষেত্রগুলি হচ্ছে নিম্নরূপ:
১.উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি, নিয়মিত ও দূরশিক্ষার বিষয়সূচিরউন্নয়ন, ই-শিক্ষা, মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ, যোগ্যতা তৈরি, নেটওয়ার্ক তৈরিকরা ও শিল্প সংযোগের ক্ষেত্রে তাদের ব্যবহারিক জ্ঞান প্রদান করবে বেলারুশ পক্ষ|
২.ভারতীয় নাগরিকদের দক্ষতা উন্নয়নের জন্য বৃত্তিমূলক শিক্ষা| এক্ষেত্রে যেসব বিষয়রয়েছে সেগুলো হচ্ছে, নির্মাণ, বিদ্যুত উত্পাদন ও সরবরাহ, নির্মাণ শিল্প, ব্যবসা,অটো সার্ভিস, গৃহস্থালীর সামগ্রী মেরামত ও রক্ষণাবেক্ষণ, পরিবহন, যোগাযোগ, হোটেল ওরেস্তোরাঁ এবং ভারতে অন্যান্য যেসব ক্ষেত্রে বেশি আগ্রহ রয়েছে|
৩.বেলারুশের পক্ষ থেকে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ পরিচালনা, শিক্ষক ওপ্রশিক্ষকের জন্য পুনর্প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও ইন্টার্নশিপ|
৪.বৃত্তিমূলক শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন প্রদানের জন্য উপদেষ্টা পরিষেবা,পরিকল্পনা ও পরিচালনা|
প্রধানপ্রভাবিত ক্ষেত্র:
*এই মউ দেশের দক্ষতার বাস্তুতন্ত্রের সার্বিক উন্নয়নের জন্য বেলারুশেরঅভিজ্ঞতা ও জ্ঞানকে নিয়ে আসবে|
*এই ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের মধ্য দিয়ে বর্তমানের বৃত্তিমূলক শিক্ষা ওদক্ষতা উন্নয়নের মানোন্নয়ন ও উদ্ভাবনার রূপায়ণ|
******
A.D.