Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বেনামি সম্পত্তি লেনদেন বর্জন আইন, ১৯৮৮-র আওতায় একটি বিচার বিষয়ক কর্তৃপক্ষ গঠন এবং অ্যাপিলেট ট্রাইব্যুনাল স্থাপনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


কেন্দ্রীয় মন্ত্রিসভা বেনামি সম্পত্তি লেনদেন বর্জন আইন, ১৯৮৮-র আওতায় একটি বিচার বিষয়ক কর্তৃপক্ষ গঠন এবং অ্যাপিলেট ট্রাইব্যুনাল স্থাপনের প্রস্তাব মঞ্জুর করেছে। নতুন দিল্লীতে আজ (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে, তিনটি শাখা বিশিষ্ট বিচার বিষয়ক একটি কর্তৃপক্ষ গঠনের পাশাপাশি একটি অ্যাপিলেট ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। এই কর্তৃপক্ষের পাশাপাশি তিনটি শাখা এবং অ্যাপিলেট ট্রাইব্যুনালের জন্য আধিকারিক ও কর্মী, আয়কর দপ্তর বা কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের (সিবিডিটি) বর্তমান আধিকারিক ও কর্মীদের মধ্যে থেকেই নিয়োগ করা হবে। বিচার বিষয়ক কর্তৃপক্ষ এবং অ্যাপিলেট ট্রাইব্যুনাল থাকবে জাতীয় রাজধানী অঞ্চলে দিল্লীতে। এছাড়া, কলকাতা, মুম্বাই ও চেন্নাইতে কর্তৃপক্ষের শাখা থাকবে। প্রস্তাবিত বিচার বিষয়ক কর্তৃপক্ষের সভাপতির সঙ্গে আলাপ-আলোচনার পর এ বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে।

আশা করা হচ্ছে, মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে বিচার বিষয়ক কর্তৃপক্ষের কাছে পাঠানো মামলাগুলি আরও কার্যকরভাবে পরিচালিত হবে এবং বিচার বিষয়ক কর্তৃপক্ষের আদেশদানের বিরুদ্ধে অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে দাখিল করা মামলাগুলির দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।

CG/BD/DM/