Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বেনারসে নির্মিয়মান ফ্লাইওভার ভেঙে জীবনহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


বেনারসে একটি নির্মিয়মান সেতু ভেঙে জীবনহানির ঘটনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। আহতদের সবরকমের সাহায্য দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও তাঁর কথাবার্তা হয়েছে পরিস্থিতি নিয়ে। উত্তর প্রদেশ সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রেখে চলেছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।

CG/SSS/SB…