পিএমইন্ডিয়া
বেলজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হওয়ার প্রাক্কালে প্রদত্ত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন,
“বেলজিয়ামের প্রধানমন্ত্রী মিঃ চার্লস মিশেলের সঙ্গে ব্রাসেল্স-এ এক বৈঠকে আমি মিলিত হব আগামী ৩০ মার্চ।ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে ত্রয়োদশ ভারত-ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ বৈঠকেও অংশগ্রহণ করব আমি।
বেলজিয়ামের জনসাধারণের সংযম ও মনোবলের প্রশংসা করার মতো ভাষা আমার নেই। ব্রাসেল্স-এ যে নৃশংস হামলার ঘটনা ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে সেখানকার জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েকাজ করে যাব আমরা। এই ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের শোক ও দুঃখের অংশীদারও হব আমরা।
বেলজিয়ামের সঙ্গে আমাদের সম্পর্কের মূল রয়েছে অনেক গভীরে এবং কালের পরীক্ষায় তা উত্তীর্ণও। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বেলজিয়াম আমাদের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ঐ দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার বৈঠকের লক্ষ্য ও উদ্দেশ্য হল দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং উচ্চ প্রযুক্তি ক্ষেত্রে অংশীদারিত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া।
প্রধানমন্ত্রী চার্লস মিশেলের সঙ্গে আমি যুগ্মভাবে ভারত-বেলজিয়াম ‘ARIES’ (আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট ফর অবজারভেশনাল সায়েন্সেস) টেলিস্কোপটি দূরসংবেদী ব্যবস্থায় চালু করব।
ইউরোপীয় ইউনিয়ন ভারতের এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে এক বৃহত্তমগন্তব্যস্থল। শীর্ষ বৈঠক তাই আমাদের বহুধা বিস্তৃত কর্মপ্রচেষ্টার ক্ষেত্রটিকে আরও প্রসারিত করে তুলবে।
ব্রাসেল্স-এ আমি মিলিত হব ইউরোপীয় সংসদের সদস্যদের সঙ্গে। ভারত বিশারদ এবং বেলজিয়ামের সি ই ও-দের সঙ্গেও বৈঠকে মিলিত হব আমি। তাছাড়া, বেলজিয়ামে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও আলাপ-আলোচনায় আমি অংশগ্রহণ করব। বেলজিয়ামে হীরে ব্যবসায়ীদের সংগঠনের বোর্ড সদস্যদের সঙ্গেও মত বিনিময়ের বৈঠকে উপস্থিত থাকব আমি।
ঐদিন সন্ধ্যায় ভারতীয় সম্প্রদায় আয়োজিত সমষ্টির এক কর্মসূচিতে ভাষণ দেব আমি। সেখানকার মানুষজনের সঙ্গে আলাপ-আলোচনারও কথা রয়েছে আমার।
বেলজিয়ামের পর আমি ওয়াশিংটন ডি সি-তে গিয়ে পৌঁছব ৩১ মার্চ চতুর্থ পরমাণু নিরাপত্তা শীর্ষ বৈঠকে অংশগ্রহণের লক্ষ্যে। বেশ কয়েকটি দেশ এবং আন্তর্জাতিক সংগঠন প্রতিনিধিত্ব করবে এই বৈঠকে।
পারমানবিক সন্ত্রাস পরমাণু নিরাপত্তার ক্ষেত্রে এক হুমকি বিশেষ। তাই শীর্ষ বৈঠকে এই গুরুত্বপূর্ণ বিষয়টির ওপর মত বিনিময় করা হবে। আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা কাঠামোকে কিভাবে মজবুত করে তোলা যায় সে সম্পর্কে আলাপ-আলোচনা করবেন বিশ্ব নেতৃবৃন্দ।
শীর্ষ বৈঠকের পাশাপাশি, আমি মিলিত হব বিশ্বের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে যাতে ঐ দেশগুলির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়।
LIGO প্রকল্পের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সঙ্গে মত বিনিময়ের সুযোগও আমি লাভ করব বলে আশাবাদী।
২ এবং ৩ এপ্রিল মহামান্য রাজা সলমন বিন আব্দুলাজিজ আল সৌদ-এর আমন্ত্রণে আমি সফর করব সৌদি আরব।
সৌদি আরবের সঙ্গে ভারত এক বিশেষ সম্পর্কে আবদ্ধ রয়েছে। দু’দেশের জনগণের মধ্যে গভীর ও বলিষ্ঠ সম্পর্কওঅন্তর্ভুক্ত আমাদের কর্মপ্রচেষ্টার মধ্যে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে সৌদি আরবের নেতৃবৃন্দের সঙ্গে মিলিতভাবে কাজ করে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমার। আঞ্চলিক পরিস্থিতির পর্যালোচনার বিষয়টিও রয়েছে আমাদের কর্মসূচিতে।
আমাদের অর্থনৈতিক সম্পর্ক ক্রমশ প্রসার লাভ করে চলেছে। সৌদি আরব হল ভারতের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। শুধু তাই নয়, অশোধিত তেলের যোগান দেওয়ার ক্ষেত্রেও সৌদি আরব হল আমাদের বৃহত্তম অংশীদার।
এছাড়াও, আমি বৈঠকে মিলিত হব মহামান্য রাজা সলমন বিন আব্দুলাজিজ আল সৌদের সঙ্গে। রাজপরিবারের অন্যান্য বিশিষ্ট সদস্যদের সঙ্গেও মত বিনিময়ের সুযোগ পাব বলে আমি আশাবাদী।
ভারতের উন্নয়ন প্রচেষ্টার অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সৌদি আরব আমাদের এক বিশেষ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠুক এটাই আমাদের ইচ্ছা। রিয়াধে যে বাণিজ্যিক আলোচনার পরিকল্পনা রয়েছে তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল তাই।
রিয়াধে মাসমার দুর্গ, এল অ্যান্ড টি কর্মীদের আবাসন প্রকল্প এবং টি সি এস-এর অল উইমেন আই টি এবং আই টি ই এস সেন্টার পরিদর্শনেও যাব আমি।
PG/SKD/DM/S
India-EU Summit and strong economic & investment ties with Belgium will be on the agenda during my Brussels visit. https://t.co/g8dBL6yY5t
— Narendra Modi (@narendramodi) March 29, 2016
Nuclear Security Summit will be a key gathering where the world will discuss ways to strengthen global nuclear security architecture.
— Narendra Modi (@narendramodi) March 29, 2016
Will meet world leaders on the sidelines of Nuclear Security Summit & scientists associated with LIGO project. https://t.co/H6n9KKCnWI
— Narendra Modi (@narendramodi) March 29, 2016
My Saudi Arabia visit will deepen our bilateral cooperation. Will also highlight investment opportunities in India. https://t.co/nBnHjeHpng
— Narendra Modi (@narendramodi) March 29, 2016