পিএমইন্ডিয়া
বেলমন্ট ফোরাম সচিবালয়কে সহায়তা প্রসারের লক্ষ্যে ফ্রান্সের জাতীয় গবেষণাসংস্থার (এ এন আর) সঙ্গে সহযোগিতা চুক্তি সম্পাদনের প্রস্তাব বুধবার অনুমোদিত হ’লকেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের ডিসেম্বরপর্যন্ত ৪০,০০০ ইউরোর মাধ্যমে এই সহায়তা প্রসারের সংস্থান রয়েছে চুক্তিটির আওতায়।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেএদিন ২০১৭’র পরেও বেলমন্ট ফোরাম সচিবালয়কে আর্থিক সহায়তা যুগিয়ে যাওয়ার বিষয়টিতেসম্মতি দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সমীক্ষা ও গবেষণার কাজেবিশ্বের যে সমস্ত প্রধান প্রধান দেশ আর্থিক সহায়তা প্রসারের অঙ্গীকার নিয়ে এগিয়েএসেছিল, তাদের উদ্যোগেই ২০০৯ সালে গড়ে ওঠে বেলমন্ট ফোরাম। এটি হ’ল এমনই এক মঞ্চ,যা সুনির্দিষ্ট ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশগত পরিবর্তনসম্পর্কে সমীক্ষা ও গবেষণার কাজে বিশেষভাবে সাহায্য করে। প্রকৃতি বিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের সমীক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজ পরিচালিত হয় এই বিশেষ কর্মসূচিরআওতায়। বেলমন্ট ফোরামের সদস্যদের মধ্যে রয়েছে – ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল,কানাডা, ইউরোপীয় কমিশন, ফ্রান্স, জার্মানি, জাপান, নেদারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা,যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি। ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রক ২০১২ সালথেকেই বেলমন্ট ফোরামে ভারতের প্রতিনিধিত্ব করে আসছে। বেলমন্ট ফোরাম সচিবালয়ের ব্যয়বহন করা হয় সদস্য রাষ্ট্রগুলির পক্ষ থেকেই।
PG/SKD/SB